রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ডলপাড়ার ‘জ্বিনের মসজিদ’ ঘিরে আগ্রহ, তথ্য মিললে সংরক্ষণের আশ্বাস ডিসির বন্দরে মদনগঞ্জে আবারও অগ্নিকান্ড নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা ভুয়া ও হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য: নারায়ণগঞ্জে বাড়ছে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা

শাওনের মাতার মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক

খবর প্রতিদিন রিপোর্ট / ৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোরের নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি, নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও নারায়নগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওনের মা মৌলুদা খান মজ‌লিশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, “মরহুমা ছিলেন একজন ধর্মপ্রাণ ও সমাজসেবী নারী। তাঁর মৃত্যুতে আমরা একজন মহান মাতৃহৃদয়ের মানুষকে হারালাম।” উল্লেখ্য, আহসান সাদিক শাওনের মাতা মৌলুদা খান মজ‌লিশ বুধবার দুপুর দুইটার দিকে চাষাড়া বালুর মাঠস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর