শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর অন্তর্গত ৭ নং ওয়ার্ডের পরিচিতি সভা ও উপহার বিতরণ
- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগরীর ৭ নং ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও নারীদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজন করে ৭ নং ওয়ার্ড মহিলা দলের নবগঠিত ২৫ সদস্য বিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দ। এ উপলক্ষে এলাকার বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি আয়েশা আক্তার দিনা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন নাহার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোল্লা মো. সাখাওয়াত হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ মোহাম্মদ খোরশেদ আলম, নারায়ণগঞ্জ যুবদলের সাবেক যুব বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ খোরশেদ আলম, যুবদলের সাবেক যুব বিষয়ক সম্পাদক মো. দুলাল হোসেন, ২৩ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী লিপি আক্তার, ১৮ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী বন্যা আক্তার, ২৩ নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফাতেমা আক্তার।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁরা মহিলা দলকে আরও সুসংগঠিত করে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
৭ নং ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটি: সভাপতি: সুফিয়া আক্তার লাবু, সিনিয়র সহ-সভাপতি: জেসমিন আক্তার, সহ-সভাপতি: শ্যামলী আক্তার, চেয়ার সভাপতি: আসমা আক্তার পাখি, সহ-সভাপতি: খালেদা আক্তার, সহ-সভাপতি: ফাতেমা আক্তার, সাধারণ সম্পাদক: রুমি ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক: কুলসুম, যুগ্ম সাধারণ সম্পাদক: কাঞ্চনমালা,সাংগঠনিক সম্পাদক: রেখা আক্তার,সাংগঠনিক সম্পাদক: আখি আক্তার,অর্থ সম্পাদক: লাভলি আক্তার,সমাজকল্যাণ সম্পাদক: সালমা প্রধান,ধর্ম বিষয়ক সম্পাদক: খুশি সেলিম,দপ্তর সম্পাদক: শাহিনুর,শিক্ষা বিষয়ক সম্পাদক: রেহানা আক্তারক্রীড়া বিষয়ক সম্পাদক: গিয়াসমিন,মানবাধিকার বিষয়ক সম্পাদক: জাহানারা প্রদান,প্রচার ও প্রকাশনা সম্পাদক: লাকি,কার্যকরী সদস্য: আকলিমা,কার্যকরী সদস্য: আঙ্গুরি বেগম,কার্যকরী সদস্য: আসমা আক্তার,কার্যকরী সদস্য: হাসিনা আক্তার,কার্যকরী সদস্য: সুমি আক্তার
অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নারীদের মাঝে উপহার বিতরণ করা হয়।








আপনার মন্তব্য প্রদান করুন...