শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লিংক রোডে উড়ছে সারি সারি কালেমাখচিত সাদা-কালো পতাকা দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা নিয়ে কর্মশালা কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে শেষ হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অন্ধকারে বন্দরের জনজীবন অর্ধেক বিদ্যুৎ, দ্বিগুণ দুর্ভোগ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৮ জুন মানবিক মূল্যবোধ ছাড়া সুশিক্ষা পূর্ণতা পায় না: এমপি আবুল কালাম নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি: টিপু হেক্সার ডাক, ভিনির ঝড়ে বিধ্বস্ত স্কটল্যান্ড

লিংক রোডে উড়ছে সারি সারি কালেমাখচিত সাদা-কালো পতাকা

খবর প্রতিদিন রিপোর্ট / ৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
লিংক রোডে উড়ছে সারি সারি কালেমাখচিত সাদা-কালো পতাকা

নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে রাতের বেলা লাগানো হয়েছে সাদা কাপড়ে কালো রঙে আরবি হরফে কালিমা লেখা পতাকা সাঁটানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট থেকে জালকুড়ি পর্যন্ত অন্তত এক কিলোমিটার সড়কজুড়ে উড়ছে কালেমাÑখচিত এসব পতাকা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, কিছু মাদরাসা ছাত্র বুধবার রাতে এসব পতাকা সড়কটিতে স্থাপন করে গেছে। তবে, কী উদ্দেশে এসব পতাকা সড়কের দুই পাশে লাগানো হয়েছে তা বলতে পারেননি।

সরজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কের শিবু মার্কেট এলাকায় ওভারপাসে বৈদ্যুতিক পিলারে উড়ছে সাদা পতাকা। এসব পতাকায় কালো কালিতে আরবি হরফে ইসলাম ধর্মের কালিমা লেখা রয়েছে। একশো’র বেশি এসব পতাকা সড়কের দুইপাশেই লাগানো হয়েছে।

সড়কের পাশের আবুল কালাম এক দোকানি বলেন, গত বুধবার রাত নয়টার দিকে কিছু মাদরাসাছাত্র এসব পতাকা লাগিয়ে গেছে। তারা রাত এগারোটা পর্যন্ত এসব পতাকা তারা লাগায়।
“কেন পতাকা লাগাচ্ছে তা তো জিজ্ঞেস করিনি,” বলেন ওই দোকানি।

প্রাইভেটকার চালক মো. রায়হান বলেন, “আমি মূলত গত শুক্রবার থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এই পতাকাগুলো দেখতে পাচ্ছি। রাস্তায় চলাচলের সময় বিশেষ করে ফ্লাইওভারের নিচে, উপরে এবং ফ্লাইওভারের পিলারের সঙ্গে এসব পতাকা লাগানো রয়েছে। অনেকে বলছেন এগুলো কালিমার পতাকা হতে পারে। সাদা ব্যানারের মধ্যে কালিমার লেখা রয়েছে এমনটাই দেখা যাচ্ছে। তবে কী উদ্দেশ্যে বা কারা এগুলো লাগিয়েছে, সে বিষয়ে আমি জানি না।”

এদিকে, বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব পতাকা লাগানোর সময়ে ধারণ করা একটি ভিডিওতে এক মাদরাসা ছাত্রকে বলতে শোনা যায়, এ সড়কটির শিবু মার্কেট, জালকুড়ি ও ভূঁইগড় এলাকায় তারা এ ধরনের পতাকা লাগিয়েছেন।

ওই তরুণ ভিডিওতে দাবি করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি এলাকাতেও কালেমা-খচিত কিছু পতাকা লাগানো হয়েছিল। কিন্তু সেগুলো সরিয়ে ফেলায় প্রতিবাদ হিসেবে নারায়ণগঞ্জের সড়কেও তারা এমন উদ্যোগ নিয়েছেন। নারায়ণগঞ্জে প্রায় ১৫০০ পতাকা লাগানোর পরিকল্পনা তাদের রয়েছে বলেও জানান।

তবে, ভিডিওতে কথা বলা ওই তরুণের পরিচয় নিশ্চিত করা যায়নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “ফুটবল বিশ্বকাপ খেলা চলমান থাকায় বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দেশের পতাকা টানানোর বিষয়টি দেখা যাচ্ছে। তবে সাদা কাপড়ে কালেমা লেখা পতাকা লাগানোর বিষয়টি তাদের নজরে আগে আসেনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং কারা ও কী উদ্দেশ্যে এগুলো লাগিয়েছে, তা জানার চেষ্টা করা হবে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর