মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা। ফতুল্লায় বাসায় চুরি: স্বর্ণালংকার-নগদসহ দুই পেশাদার চোর গ্রেপ্তার। অনলাইন নিউজ পোর্টাল ‘সময় নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারীঅ তিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা। নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফতুল্লায় জমিয়া ইসলামিয়া দায়েমীয়া মাদ্রাসার ইফতার মাহফিল ও নতুন কমিটি ঘোষণা।

লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা।

খবর প্রতিদিন রিপোর্ট / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক তীর্থস্থান লাঙ্গলবন্দ রাজঘাটে পবিত্র ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টায় পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ESADS) ও পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে এবং মহাসচিব মীযানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন।

প্রধান অতিথির বক্তব্যে শিপন সরকার শিখন বলেন, লাঙ্গলবন্দ শুধু একটি নদীর ঘাট নয় এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান। প্রতি বছর চৈত্র মাসে দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পূণ্যার্থী এখানে এসে পবিত্র ব্রহ্মপুত্র নদের পুণ্যস্নানে অংশ নেন। কিন্তু দুঃখজনকভাবে বিভিন্ন শিল্পকারখানা ও অসাধু ব্যবসায়ীদের দূষণের কারণে এই পবিত্র নদী আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

তিনি বলেন, ব্রহ্মপুত্র নদকে দূষণের হাত থেকে রক্ষা করা শুধু পরিবেশগত দায়িত্ব নয়, এটি ধর্মীয় ও সামাজিক দায়িত্বও। এ ক্ষেত্রে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, একটি নদী শুধু পানির ধারা নয় এটি একটি সভ্যতার প্রাণ। ব্রহ্মপুত্র নদ আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু বর্তমানে বিভিন্ন শিল্পকারখানার বর্জ্য ও দূষণে নদীটির স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি ব্রহ্মপুত্র নদকে দূষণমুক্ত রাখতে প্রশাসনের কঠোর নজরদারি এবং কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি তিলতমা দাস এবং রাজঘাট মন্দিরের পুরোহিত নিহারঞ্জন কর্তা গুরুদেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইমরান,হামীম,আলআমিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর