মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

অনলাইন নিউজ পোর্টাল ‘সময় নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

খবর প্রতিদিন রিপোর্ট / ২৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার : দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার আয়োজনের মধ্য দিয়ে ইফতার মাহফিল করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময় নারায়ণগঞ্জ ডট কম। গতকাল নারায়ণগঞ্জের একটি অভিজাত কনভেনশন সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আব্দুস সালাম, ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ মো. ওবায়েদুল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. নুরুল ইসলাম নুরু, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান শহিন, ফতুল্লা জেনারেল হাসপাতাল ও ডক্টরস্ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক সিদ্দিকী, সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, রুশেন হাউজিং জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মফিজ উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক হোসেন

ইফতার ও দোয়ার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা সত্য প্রকাশে সময় নারায়ণগঞ্জ-এর ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সময় নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ সাহসী ভূমিকা রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অটল থাকবে।

এ সময় সময় নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকাশক মো. সহিদুল ইসলাম সহিদ, সম্পাদক মাহবুবুর রহমান খোকা, ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ এবং স্টাফ রিপোর্টার (সোনারগাঁ) নজরুল ইসলাম শুভ

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, দপ্তর সম্পাদক কাইয়ুম খানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর