বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

মানুষকে ঐক্যবদ্ধ করে গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব : হাতেম

খবর প্রতিদিন রিপোর্ট / ১২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, নারায়ণগঞ্জ বিসিক সমবায় সমিতি বাংলাদেশের অন্যতম বড় ও সবচেয়ে বেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এখানে ৫৬০টি প্রতিষ্ঠান রয়েছে। যেখানে ২ লক্ষ ৬০ হাজার মানুষ কর্মরত রয়েছে। বাংলাদেশের আর কোন প্রতিষ্ঠানে এত লোক কর্মরত রয়েছে বলে আমার মনে হয় না। এই সমিতির সদস্যরা বছরে সরাসরি তিন হাজার কোটি ও ইন্ডাইরেক্টলি আরও দুই হাজার কোটি টাকা রপ্তানি করে থাকে। প্রায় পাঁচ হাজার কোটি টাকা রপ্তানির সাথে আমাদের এই সমিতি জড়িত।

শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা যখন শুরু করি তখন অনেক সমস্যা ছিল। এখানে অবৈধ দোকান ছিল, সন্ত্রাসীদের আড্ডা ছিল, চাঁদাবাজি ছিল। আমরা যখন গিয়েছি ওই যে দশের লাঠি একের বোঝা এটাই মূল মন্ত্র। আমরা যখন একসাথে হয়েছি তখন তারা পালিয়েছে। এটাই সমবায়ের মূল মন্ত্র।

তিনি আরও বলেন, আমি আমার ছোটবেলায় আব্বার সাথে ভাল সম্পর্ক ছিল আক্তার হামিদ খান সাহেবের সাথে। তিনি ১৯৭০ সালে আমাদের বাসায় এসেছিলেন। তখন থেকে প্রতিটি গ্রামে সমবায় সমিতি গড়ে ওঠে। এটি একটি বিশাল বৈপ্লবিক পরিবর্তন।

তিনি বলেন, সমবায়ের আরও ভূমিকা রাখা উচিত। আমার মনে হয় সেখানে ভাটা পড়েছে। বিশেষত গ্রামে-গঞ্জে যেভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব৷ আপনারা যদি সেখানে মনোযোগ দেন তাহলে অর্থনীতি আরও এগিয়ে যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর