শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচার চালানো হচ্ছে: নাজমুল হাসান বাবু

খবর প্রতিদিন রিপোর্ট / ২০০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু দাবি করেছেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি মহল তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে।

শুক্রবার (৩ জুন) ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বাবু বলেন, তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার ও সরবরাহকারী। ব্যবসার প্রয়োজনে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত যাতায়াত করতে হয়। সম্প্রতি প্রায় ১৫ দিন ব্যবসায়িক কাজে জেলার বাইরে ছিলেন। এলাকায় ফিরে কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠকে বসলে সেখানে রফিকুল ইসলাম রকি নামে একজনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ওঠে।
তিনি বলেন, বৈঠকে উপস্থিত ব্যক্তিরা রকির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করলে তিনি তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার পরামর্শ দেন। একই সঙ্গে জানান, কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাঁর সঙ্গে রাজনৈতিকভাবে চলা সম্ভব নয়।
বাবু বলেন, ওই বৈঠকের একপর্যায়ে রকি নিজের মোবাইল ফোন খুঁজে না পাওয়ার কথা বলেন। পরে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পরদিন ফোন করে মোবাইল না পাওয়ার বিষয়টি জানালে তিনি নতুন মোবাইল কিনে দেওয়ারও আশ্বাস দেন।
তিনি আরও দাবি করেন, পরে রকি তাঁকে ফোন করে বিভিন্ন ধরনের হুমকি দেন। এরপর তিনি রকির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
নাজমুল হাসান বাবু বলেন, রকি দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে ফিরে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে তিনি তাকে স্বাগত জানান। তবে তিনি স্পষ্ট করে বলেন, রাজনীতি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়; যে কেউ রাজনীতি করতে পারেন। কিন্তু কেউ ব্যক্তিগতভাবে কোনো অপরাধে জড়ালে তার দায় দল নেবে না।

রকির স্ত্রী তানিয়া তাঁর বিরুদ্ধে মোবাইল আটকে রাখা এবং মাদক ব্যবসায় বাধ্য করার অভিযোগ করেছেন উল্লেখ করে বাবু বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। স্থানীয় বাসিন্দা, দোকানদার ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বললেই সেদিনের ঘটনার প্রকৃত চিত্র জানা যাবে।”
তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাঁকে হেয় করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে আসছে। এর আগে মাদকবিরোধী কর্মসূচি আয়োজনের পরও তাঁর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও কর্মসূচি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনের শেষে নজমুল হাসান বাবু বলেন, “সত্য সব সময়ই সত্য। যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের উদ্দেশ্য সফল হবে না। আমার বিরুদ্ধে প্রকাশিত ও প্রচারিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লেলিন আহমেদ, থানা স্বেচ্ছাসেবক দলের উজ্জ্বল আহমেদ, সৌরভ, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রাসেল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর