শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা। মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা।

বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা।

খবর প্রতিদিন রিপোর্ট / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন-এর সভাপতি মোহাম্মদ বদিউজ্জামান বদু দেশের সর্বস্তরের জনগণ, নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মানুষের জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই মহান উৎসব ধনী-গরিবের ভেদাভেদ ভুলিয়ে দিয়ে সকলকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।

তিনি আরও বলেন, ঈদ মানুষের অন্তরে জমে থাকা হিংসা-বিদ্বেষ, অহংকার ও সকল অন্যায় থেকে দূরে থাকার প্রেরণা জোগায় এবং নতুনভাবে সুখী ও মানবিক জীবন গড়ার আহ্বান জানায়।

মোহাম্মদ বদিউজ্জামান বদু বলেন, সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সে জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঈদুল ফিতরের শিক্ষা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শেষে তিনি দেশবাসীসহ বিশ্বব্যাপী সকল মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর