রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা। মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা।

ফতুল্লার পঞ্চবটিতে অটোচালককে পিটিয়ে খুন!

ফতুল্লা প্রতিনিধি: / ৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ফতুল্লায় মমিন (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মমিন ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জালাল মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয়রা জানান, বিকেলে চারজন যুবক মমিনকে মৃত অবস্থায় তার বাড়িতে নিয়ে আসে। তখন মমিনের মরদেহের বিভিন্ন স্থানে মারধরের আঘাত দেখা যায়। এসময় ওই চারজনকে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আরাফাত বলেন, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি জানান, ইসদাইর এলাকার ইজিবাইক গ্যারেজ থেকে গাড়ি নিয়ে পঞ্চবটি এলাকায় যাওয়ার পর এ ঘটনা ঘটে বলে জানতে পেরেছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর