রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লায় চাদাঁ দাবি ও হকার্স মার্কেট দখলের চেষ্টায় হামলার অভিযোগ, থানায় অভিযোগ বন্দরে হাতুড়ি পেটায় আলমগীর হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২ ম্যাচ জিতল আর্জেন্টিনা, হৃদয় জিতল কেপ ভার্দে! শেষ ১৬-য় মেসিরা বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী: এমপি কালাম ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার বাসাবাড়ির ময়লা ফেলা কর্মীদের ১০০ টাকার বেশি দিবেন না: সিটি প্রশাসক সাখাওয়াত নারায়ণগঞ্জে ভুল প্রশ্নে পরীক্ষা, আতঙ্কে শিক্ষার্থীরা, তদন্তে প্রশাসন মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচার চালানো হচ্ছে: নাজমুল হাসান বাবু জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি, নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন বন্দর হরিপুরে দ্বিতীয় দফায় অবৈধ চুন কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

ফতুল্লায় চাদাঁ দাবি ও হকার্স মার্কেট দখলের চেষ্টায় হামলার অভিযোগ, থানায় অভিযোগ

খবর প্রতিদিন রিপোর্ট / ২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
ফতুল্লায় চাদাঁ দাবি ও হকার্স মার্কেট দখলের চেষ্টায় হামলার অভিযোগ, থানায় অভিযোগ

ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতি (রেজিঃ নং-৩৩৪৬) এর নিকট চাদাঁ দাবি ও জোর পূর্বক মার্কেট দখলের জন্য হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে সমিতির নেতৃবৃন্দ। শনিবার (৪ জুলাই) দুপুরে সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এরআগে ভোর সাড়ে পাঁচ টার দিকে ৪০/৫০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাইনবোর্ড ২নং রোডের ১নং শান্তিধারা বায়তুল মোকাররম হকার্স মার্কেটটি অবৈধভাবে দখল করার জন্য কয়েকটি দোকানের সাটার কুপিয়ে ভাংচুর করে।

সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ সারোয়ার খান জানান, বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতির নেতৃবৃন্দ  দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম সরকার দুই নং বিবাদী মজিবর রহমান, মনিরুল হক সরকার ও হাবিবুর রহমান রুবেল গংদের সাথে নিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে বাঁধা প্রদানসহ ভুয়া ডিড ডকুমেন্টস তৈরি করে অর্থ আত্মসাৎ করেছে।

যার দরুন সংগঠনের অন্যান্য সদস্যরা বাঁধা দিলে তারা খুন জখম করা সহ নানা হুমকী-ধমকী প্রদান করে। এতে করে তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে তারা আরো বেশী ক্ষিপ্ত হয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে নইলে মার্কেট পরিচালনা করতে দিবেনা বলে হুমকী প্রদান করে।

এরই ধারাবাহিকতায় শনিবার ভোর সাড়ে পাঁচ টার সময় ৪০/৫০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাইনবোর্ড ২নং রোডের ১নং শান্তিধারা বায়তুল মোকাররম হকার্স মার্কেটটি অবৈধভাবে দখল করার জন্য কয়েকটি দোকানের সাটার কুপিয়ে ভাংচুর করে।

এসময় তারা স্থানীয় লোকজনদেরকে সমিতির সদস্যদের নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে মার্কেট দখল সহ খুন জখম করার হুমকী প্রদান করে স্থান ত্যাগ করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং উক্ত ঘটনায় দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়ার দাবী জানান সমিতির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা হোসেন রাজু, উপদেষ্টা ইউসুফ পাটোয়ারী, মোসলেহ উদ্দিন মিঠু, সাত্তার বেপারি, শাহ আলমসহ সহ অর্থসম্পাদক ইদ্রিস আলী শেখ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সোহাগ, সমাজ কল্যান সম্পাদক এইচ এম আজিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ হাবিব উল্লাহ ও নির্বাহী সদস্য মানিক মিয়া, শাহ হাবিবুল আরমান, ইমদাদ হোসেনসহ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর