বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

ফতুল্লায় আ’লীগের নৈরাজ্য রুখে দিতে বিএনপি নেতা অলি আহম্মেদ ও রবিনের শোডাউন

খবর প্রতিদিন রিপোর্ট / ২৬২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ফতুল্লা থানা বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগকে প্রতিহত করতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে ডিআইটি মাঠে জমায়েত হলে পুরো এলাকা একসময় বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় রুহুল আমিন শিকদারের নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন করেন বিএনপি নেতা অলি আহম্মেদ ও তরুণ দল নেতা মো. রবিন।

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ‘ফ্যাসিবাদী’ সরকারের সময়ে ফতুল্লাকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। তারা দাবি করেন, শামীম ওসমান তার সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। চাঁদাবাজি, দখলবাজি, ভয়ভীতি আর হামলা-মামলার মাধ্যমে ফতুল্লার সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল।

বক্তারা আরও বলেন, “আজকে সেই সন্ত্রাসী গোষ্ঠী পালিয়ে বেড়াচ্ছে, অথচ বিএনপির নেতাকর্মীরা এখানেই অটল থেকে লড়াই করে যাচ্ছে। এই ফতুল্লায় কেউ অঘটন ঘটানোর দুঃসাহস দেখালে আওয়ামী লীগের একজন কর্মীকেও ছাড় দেওয়া হবে না।”

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ডিআইটি মাঠ থেকে শুরু হয়ে ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড় প্রদক্ষিণ করে। মিছিলটি পুনরায় ফতুল্লায় এসে শেষ হয়। মিছিলজুড়ে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেয়া হয়। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহতের সংকল্প ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর