রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ডলপাড়ার ‘জ্বিনের মসজিদ’ ঘিরে আগ্রহ, তথ্য মিললে সংরক্ষণের আশ্বাস ডিসির বন্দরে মদনগঞ্জে আবারও অগ্নিকান্ড নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা ভুয়া ও হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য: নারায়ণগঞ্জে বাড়ছে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতা আবু খায়ের গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ৯০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য আবু খায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দিগুবাবুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আবু খায়ের পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে তিনি পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় নাম আসার পর থেকে আবু খায়ের পলাতক ছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দিগুবাবুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারের পর শনিবার রাতে থানায় জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর