বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা। ফতুল্লায় বাসায় চুরি: স্বর্ণালংকার-নগদসহ দুই পেশাদার চোর গ্রেপ্তার।

নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।

খবর প্রতিদিন রিপোর্ট / ১২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে ঈদ উপহার বিতরণ করেছে জাতীয় যুবশক্তি। সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার শহীদ পরিবারগুলোর কাছে এসব উপহার পৌঁছে দেওয়া হয়।

এ উদ্যোগের আওতায় নারায়ণগঞ্জের ৩২টি শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ও নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক
আহ্বায়ক নিরব রায়হান বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী এসব বীর শহীদদের পরিবার শুধু সহানুভূতির নয়, নিয়মিত খোঁজখবর ও পাশে থাকার অধিকার রাখে।

তিনি বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জন্য তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ—জীবন উৎসর্গ করেছেন। তাদের পরিবার আজও সেই শূন্যতা বয়ে বেড়াচ্ছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহীদ পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার এই সহায়তা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর