নাসিক প্রশাসক এড. সাখাওয়াতকে নিয়োগ প্রদান করায় তারেক রহমানকে বিএনপি নেতা পরশ মাহমুদ’র কৃতজ্ঞতা ও শুভেচ্ছা
বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর পূর্ণকালীন প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ প্রদান করায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি নেতা পরশ মাহমুদ।
বুধবার ২৫ ফেব্রুয়ারী দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে নব নিযুক্ত প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে রাজপথের পরিক্ষিত বিএনপি নেতা পরশ মাহমুদের নেতৃত্বে নেতাকর্মী সমর্থকরা ফুলের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপি নেতা পরশ মাহমুদ সাংবাদিকদের কাছে বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা রাজনীতি করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান কে নিয়োগ প্রদান করায় আমরা তৃণমূল নেতাকর্মী সমর্থকদের পক্ষ থেকে জননেতা তারেক রহমানকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমরা আশাবাদী তিনি নগরবাসীর স্বার্থে সকল বাঁধা অতিক্রম করে জনগণের আকাংকিত উন্নয়ন মূলক কাজ করবেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখ ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাহার নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানী সরকার বিভাগ সিটি কর্পোরেশন-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা কর্তৃক স্মারক নম্বর: ৪৬.০০,০০০০,০০০,০৭০,১৮,০০০৬,২৪-১৪৬ প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন হদয়, বিএনপি নেতা আমিনুল ইসলাম, যুবদল নেতা রাসেল প্রধান ও মো. মাছুম সহ আরো অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








আপনার মন্তব্য প্রদান করুন...