রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ডলপাড়ার ‘জ্বিনের মসজিদ’ ঘিরে আগ্রহ, তথ্য মিললে সংরক্ষণের আশ্বাস ডিসির বন্দরে মদনগঞ্জে আবারও অগ্নিকান্ড নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা ভুয়া ও হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য: নারায়ণগঞ্জে বাড়ছে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা

নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ

খবর প্রতিদিন রিপোর্ট / ১৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে আত্মনির্ভরশীল করে তুলতে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর বুধবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন” প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, নারী উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আজকের এই চেক বিতরণ শুধু আর্থিক সহায়তা নয়, এটি নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার প্রতীক।

জেলা প্রশাসক আরও বলেন, সরকারের নানামুখী উদ্যোগের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীরাও এখন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী দিনে নারীরা দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা, নারায়ণগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও নারী উদ্যোক্তারা।

চেকপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা জানান, এই সহায়তা তাঁদের ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণে এবং নতুনভাবে উদ্যোগ শুরু করতে সহায়ক হবে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর