নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন
আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জে যমুনা টেলিভিশনের যুগর্পূতি উৎসব উদযাপন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা যমুনা টেলিভিশনে প্রকাশিত সংবাদের গ্রহণযোগ্যতা ও বস্তুনিষ্ঠতার প্রশংসা করে বলেন, “যমুনা টেলিভিশন দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে সম্প্রচার করে থাকে। মাঠ পর্যায়ে সত্য ও সাহসী অনুসন্ধানী রিপোর্ট পরিবেশন করে। যে কারণে যমুনা টেলিভিশন মাত্র এক যুগের ব্যবধানের দেশে সকল স্যাটেলাইট চ্যানেলকে পেছনে ফেলে শীর্ষ অবস্থান করছে। জনমানুষের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ যেকোন সংবাদ দেখতে চাইলে সবার আগে যমুনা টিভিতে চোখ বুলায় মানুষ।”
যমুনা টেলিভিশন তাদের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার কাজ অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা করেন বক্তারা। একইসাথে নারায়ণগঞ্জ শহরের নাগরিক দুর্ভোগের খবর প্রচারের আহ্বান জানান।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, “যেকোনো ঘটনার খবর জানতে সবার আগে আমরা যমুনা টেলিভিশনের স্ক্রল দেখার চেষ্টা করি। কারণ যমুনা টেলিভিশন বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদটি পরিবেশন করে দর্শকের চাহিদা পূরণ করে।”
তিনি আরও বলেন, “আমরা প্রত্যাশা করি- যমুনা টেলিভিশন অতীতে যেভাবে সাহসী ভূমিকা রেখে সত্য সংবাদ পরিবেশন করেছে, ভবিষ্যতে তাদের এই ধারা অব্যাহত রাখবে। যমুনা টেলিভিশনের ১২ বছর পদার্পণ অনুষ্ঠানে শুভেচ্ছা ও অভিনন্দন।”
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “যমুনা টেলিভিশন ন্যায় ও সত্যের পথে কথা বলে। আর এ কারণেই যমুনা টেলিভিশন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। যমুনা টেলিভিশন অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে সমাজ থেকে দুর্নীতি অনিয়ম রোধে ভূমিকা রাখছে।”
নারায়ণগঞ্জ নগরীর মানুষের দুর্ভোগ লাগবে যমুনা টেলিভিশন সচিত্র প্রতিবেদন করবে এমন প্রত্যাশা করে তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট ও ফুটপাত দখল করে হকার বসা। এই জঞ্জাল থেকে মানুষকে পরিত্রাণ দিতে যমুনা টেলিভিশন কাজ করবে বলে আশা করি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেনর রবিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন আহমেদ, নাহিদ আজাদ, হাফিজুর রহমান মিন্টু, এমআর কামাল, একেএম মাহফুজুর রহমান, বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সময় টেলিভিশনের শওকত আলী সৈকত, ডিবিসি নিউজের সাবিত আল হাসান, দৈনিক কালের কন্ঠের আব্দুল ওয়াহিদ, দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার সায়েম আহমেদ, যমুনা টেলিভিশনের স্টাফ ক্যামেরাপার্সন মাহবুবুর রহমান জয়সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টরা।
এর আগে যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।








আপনার মন্তব্য প্রদান করুন...