রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা। মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা।

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা

খবর প্রতিদিন রিপোর্ট / ২৬০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, ড্যাব’র জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম ও জেলা পরিবার পরিকল্পনা’র উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম।

টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করার জন্য নীতি নির্ধারক, স্টেকহোল্ডার এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা ও সমর্থন বৃদ্ধি করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, জেলা তথ্য অফিসার মুহাম্মদ কামরুজ্জামান, আনসা-ভিডিপি’র ইউআই এম ইদ্রিস আলি, জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হাবিবুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. উম্মে ফারহানা, বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাজিউর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আইভি ফেরদৌস, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুমাইয়া ইয়াকুব ও কনসালটেন্ট (ইউনিসেফ) ডা. লি শান্তা মন্ডলসহ সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন সার্ভেল্যান্স এম্যুনাইজেশন মেডিকেল অফিসার (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা মোঃ মোরশেদুল ইসলাম খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট লুৎফর রহমান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর