রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের (হোসিয়ারি মালিক সমিতির সভাপতি) বদিউজ্জামান বদু ঈদ শুভেচ্ছা। মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা।

নবাগত জেলা প্রশাসক ও নবাগত পুলিশ সুপার বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (BPHCDA) চেম্বারের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব সংবাদদাতা / ২৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নবাগত জেলা প্রশাসক ও নবাগত পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে নারায়ণগঞ্জ জেলার বিকেএমইএ, চেম্বার অফ কমার্স এবং ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। এ সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির

পরে দুপুর ১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে চেম্বার অফ কমার্স নেতৃবৃন্দদের আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (BPHCDA) চেম্বারের সক্রিয় সহযোগী সংগঠন হওয়ায় চেম্বারের সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দীপু ভূঁইয়া)-এর আমন্ত্রণে BPHCDA-এর সভাপতি ডা. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন এবং উভয় কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় বিকেএমইএ-এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম, মডেল গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ উপস্থিত ছিলেন। পাশাপাশি জেলার বিভিন্ন ক্ষেত্রের মোট ৩৬ জন ব্যবসায়ী নেতা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জেলার ব্যবসাবান্ধব পরিবেশ, বিনিয়োগ সুরক্ষা, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা খাতের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। নবাগত প্রশাসক ও পুলিশ সুপারও তাদের সহযোগিতা ও সার্বিক উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর