শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লিংক রোডে উড়ছে সারি সারি কালেমাখচিত সাদা-কালো পতাকা দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা নিয়ে কর্মশালা কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে শেষ হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অন্ধকারে বন্দরের জনজীবন অর্ধেক বিদ্যুৎ, দ্বিগুণ দুর্ভোগ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৮ জুন মানবিক মূল্যবোধ ছাড়া সুশিক্ষা পূর্ণতা পায় না: এমপি আবুল কালাম নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি: টিপু হেক্সার ডাক, ভিনির ঝড়ে বিধ্বস্ত স্কটল্যান্ড

নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক / ৩১০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আমাদের কাছে সবাই সমান। আমরা সবাইকে সমানভাবে ট্রিট করতে চাই। আমরা কাউকে আইন ভাঙ্গতেও দিবো না, কাউকে আলাদা সুবিধাও দিবো না। নিয়ম যেটা সেটা সবার জন্য সমান। সেটাই আমরা নিশ্চিত করবো। এটাই আমাদের উদ্দেশ্য। সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন নারায়ণগঞ্জ জেলায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সাথে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ডিসি রায়হান কবির বলেন, ডিসির কাজ হচ্ছে সমন্বয় করা। ডিসির জন্য আলাদা কোন বরাদ্দ থাকে না। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়া হয়। ডিসির কাজ হচ্ছে, ওই বরাদ্দটা ঠিকমতো নিয়ম-নীতি মেনে খরচ হচ্ছে কি না তা নিশ্চিত করা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হলেও এই শহরে মানুষের সংখ্যা অনেক বেশি। এই ছোট জায়গায় এক কোটির মধ্যে ৭০ ভাগ ভাসমান। তারা এখানে আসে রুজি-রোজগারের জন্য। ছোট জায়গায় বেশি মানুষ হলে অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরী হয়। আমরা কতটুকু ভালো রাখতে পারি সেটা চেষ্টা করা দরকার।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, আমরা জানি, জেলা প্রশাসক স্বল্প মেয়াদের জন্য এসে আমুল পরিবর্তন করতে পারবেন না। জেলা প্রশাসকের অনেক দায়িত্ব, তিনি সে দায়িত্ব পালন করবেন। সামনে নির্বাচন। আসন্ন নির্বাচনে আমরা জেলা প্রশাসকের নিরেপক্ষ অবস্থান চাই।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, মাথায় যন্ত্রণা থাকলে কোনোকিছুই ভালো লাগে না। সুস্থ্যতা দরকার। নারায়ণগঞ্জ শহর এখন অসুস্থ, বসবাসের অযোগ্য। আমরা সমাধান চাই, কিন্তু পাইনি। রাজনৈতিক নেতাদের সমাধান না করার কারণ আছে। এখন থেকে তাদের আয়ের বিষয় আছে। কিন্তু জেলা প্রশাসকের কাছে আমাদের দাবি থাকবে- যানজট নিরসনে একটি কমিটি গঠন করে, একমাসের মধ্যে ইমপ্লিমেন্ট করা ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর