শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ

দলিল লেখক হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড

খবর প্রতিদিন রিপোর্ট / ১২৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সোনারগাঁয়ের খালপাড় চেঙ্গাইন এলাকায় দলিল লেখক মো. মোশারফ হোসেন ভূঁইয়া (৪৭) হত্যা মামলায় স্ত্রী মোসাম্মৎ শাহিনুর আক্তারকে (৩৪) যাবজ্জীবন ও পরকীয়া প্রেমিক মো. রিপন মিয়াকে (৩৮) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হকের আদালত এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি শাহিনূর আক্তার সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে এবং রিপন মিয়া খালপাড় চেঙ্গাইন এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।

রায় ঘোষণাকালে রিপন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। শাহিনুর আক্তার পলাতক ছিলেন। রায়ের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান।

মামলার বাদী নিহতের বড় ভাই সোলায়মান ভুইয়া বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।
এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মোসা. শাহিনুর আক্তার ও তার পরকীয়া মো. রিপন মিয়াকে নিয়ে স্বামী মোশারফ হোসেন ভূঁইয়াকে বৈদ্যুতিক শক দিয়ে অজ্ঞান করে বাথরুমে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করে। সেই সঙ্গে তারা ডাকাতি বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে।

কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাতির কোনো আলামত পায়নি। পরবর্তীতে এই ঘটনায় মোশারফ হোসেন ভূঁইয়ার বড় ভাই মো. সোলায়মান ভূঁইয়া মামলা দায়ের করেন। সেই মামলায় বিচার কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর