‘তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল-২০২৫’
‘তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল-২০২৫’ না’গঞ্জের হোম ভেন্যুর খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ফতুল্লার ওসমানী পৌর স্টেডিয়ামে এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এ খেলার আয়োজন করে।
নারায়ণগঞ্জ জেলা ফুটবল ধঅ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শহীদ হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, জেলা সিলি সার্জন মশিউর রহমান, আন্তজেলা জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫’র অর্গানাইজং কমিটির চেয়ারম্যান মোঃ ওয়াহিদ উদ্দীন হ্যাপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির ও ফুটবল খেলার নারায়ণগঞ্জের টিম লিডার মশিউর রহমান রনিসহ আরও অনেকে।








আপনার মন্তব্য প্রদান করুন...