চাষাঢ়ায় বাগে জান্নাত মসজিদের উন্নয়নে বিএনপি নেতা মাসুদুজ্জামানের ৫ লাখ টাকা অনুদানের আশ্বাস
নগরীর চাষাড়া বাগে জান্নাত জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসী ও মুরুব্বিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন নারায়ণগঞ্জ- ৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ। শুক্রবার (২৪ অক্টোবর) এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এসময় মসজিদের উন্নয়নকাজে সহায়তার জন্য ৫ লক্ষ টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন মাসুদুজ্জামান মাসুদ।
মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে আশপাশের এলাকায় ৩১ দফা নিয়ে গণসংযোগ ও সংস্কার বিষয়ক আলোচনা করেন নেতৃবৃন্দ। বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “এই ৩১ দফা হচ্ছে জাতীয় মুক্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি সুসংগঠিত রূপরেখা, যা দেশের জনগণের অধিকারের প্রতিফলন ঘটাবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল ইসলাম সরদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য মাহবুব উল্লাহ তপন, ফারুক হোসেন, ফারুখ আহমেদ রিপন, এবং মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, “এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি জনগণের মুক্তির প্রতিশ্রুতি। আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়ন একসাথে এগিয়ে যাবে। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।”








আপনার মন্তব্য প্রদান করুন...