খবর প্রতিদিন সম্পাদকের জন্মদিন উদযাপন
নারায়ণগঞ্জের বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক খবর প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক এস এম ইকবাল রুমির জন্মদিন উদযাপন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে।
রোববার (৫ এপ্রিল) পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আয়োজনে দিনটি পালন করা হয়। এসময় সহকর্মী, সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এস এম ইকবাল রুমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছেন। তার হাত ধরে খবর প্রতিদিন একটি জনপ্রিয় ও গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে। একইসঙ্গে তিনি অভিনয় অঙ্গনেও একজন গুণী ও সম্মানিত শিল্পী হিসেবে পরিচিত।
উপস্থিত সবাই তার বর্ণাঢ্য কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং আগামীর দিনগুলো আরও সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চিত্র পরিচালক রকিবুল ইসলাম রাকিব, চিত্রশিল্পী সরল হাসমত, নাট্য পরিচালক ফজলুল হক পলাশ, তৌসিফ আহমেদ পিনার, বার্তা সম্পাদক আল আমীন অর্ণব, ফটো সাংবাদিক হাবিবসহ অন্যান্য শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানটি ছিল এক আনন্দঘন মিলনমেলায় পরিণত, যেখানে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে জন্মদিনের আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।








আপনার মন্তব্য প্রদান করুন...