কাঠেরপুলে জনতার স্রোতে মুগ্ধ মুফতি কাসেমী; বললেন ‘আপনারাই আমার আত্মবিশ্বাস’
বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, ১৭ বছর ধরে যে নির্যাতন চালানো হয়েছে, সেই ফ্যাসিবাদ যেনো আবার নতুন মুখোশ পরে ফিরে আসতে না পারে; এই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। আজ আমাদের সামনে একটি সোনালী সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।” আজ এখানে এতো এতো মানুষের স্বর্তস্ফূর্ত উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে। এই উপস্থিতিই আগামী ১২ ফেব্রুয়ারি খেজুর গাছের জয় নিশ্চিত করবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে কুতুবপুর ইউনিয়নস্থ কাঠেরপুল এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি মনির হোসেন কাসেমী বলেন, “আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। তাই ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদেরকে আরও বেশি সচেতন ও সতর্ক হতে হবে।”
তিনি আরও বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া এ দেশ ও দেশের মানুষের জন্য মুত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কারো সাথে আপোষ করেন নি। যদি তিনি নিজ ও নিজের পরিবারের কথা চিন্তা করতেন তাহলে তাকে জেল খাটতে হতো না, উন্নত চিকিৎসার জন্য সে বিদেশে গমন করতে পারতো। অনেক সুবিধা ভোগ করতে পারতেন।
মুফতি কাসেমী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় মরহুমা বেগম খালেদা জিয়া শেষ মুহুর্ত পর্যন্ত লড়েছেন। যারা জিয়া পরিবারকে ভালোবাসে যারা তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বাস করে তারা কখনোই বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচরন করবে না।
উঠান বৈঠকে কুতুবপুর ইউনিয়ন বিএনপির প্রবীণ ও নির্যাতিত নেতা অলি আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মিঠু খান এবং আরিফ প্রধান। সার্বিক তত্বাবধানে ছিলেন- কুতুবপুর ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক রুবেল খন্দকার, যুবদল নেতা মো. অন্তিম ও শাকিল, সুমন, বিপু এবং নাঈম সহ আরও অনেকে।








আপনার মন্তব্য প্রদান করুন...