বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাসুদুজ্জামানের উদ্যোগে এক হাজার পরিবারে গরুর মাংস বিতরণ এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পূর্ব গোপালনগরে শেখ পরিবার ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও ঈদ উপহার বিতরণ নিরব রায়হানের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জে অসহায় মানুষের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীদের ইফতার। নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা ২১ এপ্রিল থেকে। নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু। লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা। ফতুল্লায় বাসায় চুরি: স্বর্ণালংকার-নগদসহ দুই পেশাদার চোর গ্রেপ্তার।

এসএসসি ১৯৮৬ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর প্রতিদিন রিপোর্ট / ৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) চাষাড়া বালুর মাঠে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে অবস্থিত সিনামন রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসসি ১৯৮৬ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন সেলিম। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা এতে অংশ নেন।

দোয়া ও ইফতার মাহফিলে এসএসসি ১৯৮৬ নারায়ণগঞ্জ শাখার জন্য একটি ২৯ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে আহ্বায়ক এবং তমাল আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।

জানা গেছে, ১৯৮৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনটি গঠিত। বন্ধুত্বপূর্ণ এ সংগঠনটি সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসময় উপস্থিত সদস্যরা জানান, ২০২৬ সালে তাদের এসএসসি পাসের ৪০ বছর পূর্তি বা রুবি জয়ন্তী উপলক্ষে বড় পরিসরে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ আয়োজনকে স্মরণীয় করে রাখতে জেলার সব স্কুলের বন্ধুদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর