শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ

উচ্ছেদের পরও দখল কাঁচপুরের ফুটপাত, বাড়ছে ভোগান্তি

খবর প্রতিদিন রিপোর্ট / ৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে কাঁচপুরে হাইওয়ে সড়কের পাশে পরিচালিত উচ্ছেদ অভিযানের অল্প কিছুদিনের মধ্যেই আবারো ফুটপাত দখল হয়ে গেছে। অসংখ্য হকার ও অবৈধ দোকানপাট বসায় তৈরি হচ্ছে যানজট, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল।

স্থানীয়দের অভিযোগ, কাঁচপুর ইউনিয়নের প্রধান চলাচলের রাস্তা হিসেবে পরিচিত বাস ইস্টার্ন এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন।

উচ্ছেদের পরও হকার, অবৈধ দোকান ও রাজনৈতিক দলের কার্যালয় গড়ে ওঠায় জনজীবনে ভোগান্তি বাড়ছে। এতে মানুষের হাঁটাচলা যেমন কষ্টকর হয়ে উঠছে, তেমনি সড়কে যানজটও প্রকট আকার ধারণ করছে।

এলাকাবাসীর দাবি, মহাসড়কের রাস্তায় যাতে ডাম্পিংয়ের নষ্ট গাড়ি না রাখা হয় এবং ফুটপাতে অবৈধ দোকান না বসে, সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাদের মতে, টেকসই সমাধানের জন্য শুধু উচ্ছেদ নয়, নিয়মিত নজরদারি ও জনসচেতনতা বাড়ানো জরুরি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জিলানী জানান, আমরা যখন সড়কে উপস্থিত থাকি তখন দোকানপাট সরিয়ে ফেলা হয়। কিন্তু আমরা সরে আসলেই আবার ফুটপাতে দোকান বসানো শুরু হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তার নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর