শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লিংক রোডে উড়ছে সারি সারি কালেমাখচিত সাদা-কালো পতাকা দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা নিয়ে কর্মশালা কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে শেষ হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অন্ধকারে বন্দরের জনজীবন অর্ধেক বিদ্যুৎ, দ্বিগুণ দুর্ভোগ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৮ জুন মানবিক মূল্যবোধ ছাড়া সুশিক্ষা পূর্ণতা পায় না: এমপি আবুল কালাম নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি: টিপু হেক্সার ডাক, ভিনির ঝড়ে বিধ্বস্ত স্কটল্যান্ড

ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে নবাগত ডিসির শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক: / ২৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সাক্ষাতে অংশ নেয়।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন নগর সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সী, সেক্রেটারি সুলতান মাহমুদ, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান, বন্দর থানার নেতৃবৃন্দসহ আরও অনেকে।

মুফতি মাসুম বিল্লাহ জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে আন্দোলনের বিভিন্ন সময়কার ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় আমাদের নেতাকর্মীরা দিন-রাত মিলিয়ে প্রায় ৮০ জন দায়িত্ব পালন করেছেন।”

আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ছোট-বড় সব রাজনৈতিক দল যেন তাদের ইশতেহার ও বার্তা জনগণের কাছে পৌঁছাতে পারে- সেই উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

পরিশেষে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর