সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাজনীতির এই দীর্ঘ সময়ে দলীয় কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেননি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন: দিলারা মাসুদ ময়না নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু যুব জমিয়ত হবে আশার প্রতীক: মাও. ফেরদাউস পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

আবু জাফর আহমেদ বাবুলের কার্যালয়ে মমিন উল্লাহ ডেভিড’র ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

খবর প্রতিদিন রিপোর্ট: / ২৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মমিন উল্লাহ ডেভিড’র ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৪ নভেম্বর সোমবার কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার বাদ আছর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল’র মিশনপাড়া কার্যালয়ে আয়োজিত হয় এই দোয়া।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা, ফতেহ মো. রেজা রিপন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমেদ।

মোমিনউল্লাহ ডেভিডের স্মৃতিচারণ করে আবু জাফর আহমেদ বাবুল বলেন, মোমিনউল্লাহ ডেভিড আমার মহল্লার ছেলে, ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতে, ভালো ক্রিকেট খেলতো, ভালো ব্যাট করতো। ফলো করতো অস্ট্রেলিয়ান জনপ্রিয় ক্রিকেটার ডেভিড বুনকে। ডেভিড বুনের ব্যাটিং স্টাইল রপ্ত করেছিল ভালোভাবেই। ক্রিকেট একাডেমির কোচ তাকে ডেভিড বলেই ডাকতেন। সেই থেকে তার নাম হয় মোমিনউল্লাহ ডেভিড। তবে মৃত্যুর ২১ বছর পরেও আমাদের স্মৃতিতে সে আজও জীবন্ত । আমি তার রূহের মাগফেরাত কামনা করছি।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, সলিমুল্লাহ রোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জামির হোসেন। আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক নাসির উল্লাহ টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাহবুব উল্লাহ তপন, বিএনপি নেতা আওলাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, রায়হান হক, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতুল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক শাহাবুদ্দিন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, হকার্স দলের সহ-সভাপতি ইমন, সাধারণ সম্পাদক মো. মুসা, নারায়ণগঞ্জ জেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সনি, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর