শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অনলাইন নিউজ পোর্টাল ‘সময় নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারীঅ তিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা। নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত। ফতুল্লায় জমিয়া ইসলামিয়া দায়েমীয়া মাদ্রাসার ইফতার মাহফিল ও নতুন কমিটি ঘোষণা। লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। লাঙ্গলবন্দে মহা-অষ্টমী স্নান–২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে হবে: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃরায়হান কবির। তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা হবে: টিপু দৈনিক খবর প্রতিদিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত। বন্দর উপজেলায় লাঙ্গলবন্দ মহাঅষ্টমী উৎসব–২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি।

অনলাইন নিউজ পোর্টাল ‘সময় নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

খবর প্রতিদিন রিপোর্ট / ৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার : দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার আয়োজনের মধ্য দিয়ে ইফতার মাহফিল করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময় নারায়ণগঞ্জ ডট কম। গতকাল নারায়ণগঞ্জের একটি অভিজাত কনভেনশন সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আব্দুস সালাম, ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ মো. ওবায়েদুল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. নুরুল ইসলাম নুরু, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান শহিন, ফতুল্লা জেনারেল হাসপাতাল ও ডক্টরস্ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক সিদ্দিকী, সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, রুশেন হাউজিং জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মফিজ উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক হোসেন

ইফতার ও দোয়ার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা সত্য প্রকাশে সময় নারায়ণগঞ্জ-এর ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সময় নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ সাহসী ভূমিকা রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অটল থাকবে।

এ সময় সময় নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকাশক মো. সহিদুল ইসলাম সহিদ, সম্পাদক মাহবুবুর রহমান খোকা, ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ এবং স্টাফ রিপোর্টার (সোনারগাঁ) নজরুল ইসলাম শুভ

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, দপ্তর সম্পাদক কাইয়ুম খানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর