শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে হবে: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃরায়হান কবির।

খবর প্রতিদিন রিপোর্ট / ২০৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে হবে: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃরায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে নারায়ণ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড-ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃরায়হান কবির।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ বাস্তবায়ন করেন‌।

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাচায় প্রান ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

বিভিন্ন প্রতীকি মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিস, রেড ক্রিস, স্কাউট ও বিভিন্ন স্কুল, কলেজ এর ছাত্র ও ছাত্রীরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, আমরা দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকব। শিল্প কারখানায় দুর্যোগের মোকাবিলা করার প্রস্তুতি রাখতে হবে। কারণ নারায়ণগঞ্জ জেলা একটি শিল্পাঞ্চল এলাকা। এখানে হাজার হাজার মিল ফ্যাক্টরি আছে। তাই আমাদের মাঝে সচেতনতা বেশি বৃদ্ধি করা প্রয়োজন এবং সচেতন হওয়াও প্রয়োজন বলে মনে করি। উন্নত রাষ্ট্রে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এর গাড়ি শব্দ শুনলে অন্যান্য গাড়িগুলি রাস্তায় থেমে গিয়ে ওই এম্বুলেন্স ও ফায়ার সার্ভিস গাড়িকে যাওয়ার রাস্তা করে দেয় কারন ওরা অনেক সচেতন তাই। আমাদেরকে অনেক সচেতন হতে হবে।তাহলে অনেক বড় ধরনের বিপদ আপদ ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাব। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিস্টেম ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আফরিন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর