বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ কে জিতবে ২০২৬ বিশ্বকাপ? মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহ করা হবে: ফখরুল কিন্ডারগার্টেন শিক্ষকদের বেতন-ভাতা ও প্রশিক্ষণে বিশেষ বরাদ্দ চাইলেন কাওসার মাহমুদ ফুটবলের সবচেয়ে বিখ্যাত ছবি: পেলের কাঁধে ইতিহাস, মেসির হাতে পূর্ণতা

বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত

খবর প্রতিদিন রিপোর্ট / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) একটি বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানীসহ দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির জিলানী (২৬) চাঁদপুরের উত্তর মতলব থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে তার বাবা নান্নু খন্দকারের সঙ্গে ফতুল্লার শিবু মার্কেট এলাকার দেলপাড়া ব্যাংক কলোনীতে ভাড়া বাসায় বসবাস করতেন। অপর নিহত মো. মাসুম (২৬) তার বাবা বাদশা মিয়ার সঙ্গে রামারবাগ এলাকায় বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা থানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, সড়কের একপাশ দিয়ে চলাচলের সময় মোটরসাইকেলটির সঙ্গে বর্জ্যবাহী ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর