শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধে জিয়ার আদর্শ অনুসরণের আহ্বান

স্টাফ রিপোর্টার / ১৯০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ জুন, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে “সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধে জিয়া” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয়) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন জাসাসের নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, জাতীয়তাবাদী চেতনা এবং দেশের সংস্কৃতি ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, বরং তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়, সংস্কৃতি ও মূল্যবোধকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বক্তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য বিভিন্ন ধরনের আগ্রাসনের মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে জাতীয় সংস্কৃতি রক্ষা, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করা এবং মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি শক্তিশালী জাতীয় সাংস্কৃতিক ধারা গড়ে তুলতে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করা জরুরি।

অনুষ্ঠানে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে তাঁর কর্মময় জীবন, দেশপ্রেম এবং জাতীয় উন্নয়নে অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, দেশের স্বার্থে জিয়ার আদর্শ ও দর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে।

আলোচনা সভায় জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর