শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কাশিপুর হাটখোলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁয়ে লাইসেন্স বিহীন হসপিটালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গ্রেফতার ১ নারায়ণগঞ্জে তিন পুলিশ পরিদর্শকের বদলি ভোজ্যতেলের বাজারে অস্থিরতার প্রতিবাদে নারায়ণগঞ্জে ক্যাবের মানববন্ধন ৪ বছর পর নয়ন হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার

সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

খবর প্রতিদিন রিপোর্ট / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলার সময় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কাঁচপুরের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশু কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা সোনারগাঁয়ের রায়েরটেক খান বাড়ি এলাকায় নিজাম খানের বাসায় ভাড়া থাকত এবং দুজনই মাদ্রাসার ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, দুই ভাই পুকুরপাড়ে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে তারা পানিতে নামে। কিছুক্ষণ পর তাদের আর দেখা না গেলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এক নারীর কান্নাকাটি শুনে আশপাশের লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে।

পরবর্তীতে স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর