মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ফতুল্লা শুভ অপহরণ ও হত্যা মামলায় লাল শুভ গ্রেপ্তার ব্যবসা জগতে ভূমিকম্প শুরু হয়েছে- গোলাম সারোয়ার চিত্তরঞ্জনে আপত্তিকর ঘটনায় ফাহিম-জুবায়ের আটক, উত্তেজিত জনতার গণধোলাই নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্টের অভিযান মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ফতুল্লায় ৭ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে চাষাঢ়ায় মানববন্ধন তারেক রহমানসহ তার কন্যা জায়েমা রহমানকে কটুক্তি; যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

ব্যবসা জগতে ভূমিকম্প শুরু হয়েছে- গোলাম সারোয়ার

খবর প্রতিদিন রিপোর্ট / ৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

  1. আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। নতুন সরকার ও পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ব্যবসা জগতে এক ধরনের ভূমিকম্প শুরু হয়েছে। এর আগে সরকারি নীতিমালার কারণে ব্যবসা খাতে সুনামির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন সাহিদা ওবায়েদ গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডার্ণ টাচ মটরস লিমিটেডের স্বত্বাধিকারী মো. আব্দুস সাত্তার আনসারী।
তিনি আরও বলেন, প্রতিদিনই নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন সরকারের কাছে ব্যবসাবান্ধব নীতিমালা গ্রহণ ও উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার দাবি জানান তিনি।
গোলাম সারোয়ার আরও বলেন, “একজন ব্যবসায়ী আমাকে জানিয়েছেন, তার ১০০ কোটি টাকার বিনিয়োগে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই কারখানাও বন্ধ হওয়ার আশঙ্কায় রয়েছে—যা অত্যন্ত দুঃখজনক।”
সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হলেও শিল্পখাতেও একই ধরনের সহায়তা প্রয়োজন। “যদি ব্যবসায়ীদের জন্য বড় আকারে বিনিয়োগ সহায়তা দেওয়া হতো, তাহলে হাজারো শিল্পপ্রতিষ্ঠান সচল রাখা সম্ভব হতো এবং লাখো মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা যেত,” যোগ করেন তিনি।
বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রশিক্ষণ দিয়ে শ্রমিকদের বিদেশে পাঠানো হলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
তিনি আশা প্রকাশ করেন, শিল্পখাতকে সহায়তা করা হলে সরকারের নির্ধারিত কর্মসংস্থান লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করা সম্ভব হবে। বিশেষ করে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের বাস্তবতা বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, মহানগর সহ-সভাপতি গোলাম হায়দার কবির এবং জেলা সহ-সভাপতি মোতাহার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন খন্দকার আজমল, শরীফ হোসেন উজ্জ্বল, মোহাম্মদ আলাউদ্দিন, মো. ইব্রাহিম হোসাইন, খলিলুর রহমান, সাইফুল ইসলাম রনি, শাফায়াত হাসান, আব্দুল হাই মিলন, আলী হোসেন, আল আমিন, ফয়সাল ভূঁইয়া, রিদওয়ানুল আবেদীন, মো. সালাউদ্দিন, মোতাহার হোসাইন ভূঁইয়া, হাবিবুর রহমান পাঠান, গোলাম কিবরিয়া, মো. আব্দুল্লাহ, মো. রফিকসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় অতিবাহিত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর