মহাতীর্থ লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পুণ্যস্নান উপলক্ষে দিনব্যাপী ব্যাপক প্রস্তুতি সম্পন্ন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
মহাতীর্থ লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পুণ্যস্নান উপলক্ষে দিনব্যাপী ব্যাপক প্রস্তুতি সম্পন্ন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর
নারায়ণগঞ্জ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন মহাতীর্থ লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গঙ্গা আহ্বান, ব্রহ্মপুত্র নদের আরতি, সেবা ক্যাম্প স্থাপনসহ নানা কর্মসূচি ঘিরে ব্যাপক আয়োজন গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে তিনদিনব্যাপী প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লাঙ্গলবন্দ এলাকায় অনুষ্ঠিত প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী এবং মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
পরিদর্শনকালে ২৪টি স্নানঘাট, সেবা ক্যাম্প, অস্থায়ী টয়লেট স্থাপন, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণসহ বিভিন্ন অবকাঠামোগত বিষয় খতিয়ে দেখা হয়। কোথায় কী স্থাপন প্রয়োজন এবং পানিসংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। দিনব্যাপী এই কার্যক্রমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্রী তাপস কর্মকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক শংকর কুমার দে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি তিলোত্তমা দাস, বাংলাদেশ গীতা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ সরকার ও সাধারণ সম্পাদক পংকজ কুমার সাহা, বন্দর উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা পরিষদের উপদেষ্টা শ্রী তপন ঘোষ, সিদ্ধিরগঞ্জ থানা পূজা পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, জেলা পূজা পরিষদের দপ্তর সম্পাদক অভিরাজ সেন স্বজল, জেলার প্রচার সম্পাদক শ্রী তপন গোপ সাধু ও সহ-প্রচার সম্পাদক রিপন রুদ্র।
আরও উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি শ্রী দিলীপ দাস ও সাধারণ সম্পাদক শ্রী বিক্রম দাস, বাড়দী ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি শ্রী রিপন শীলসহ জেলা ও মহানগর পূজা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি তিলোত্তমা দাস।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও মহাতীর্থ লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পুণ্যস্নান উপলক্ষে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে প্রশাসন ও আয়োজক কমিটি সম্মিলিতভাবে নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, পানি সরবরাহ ও স্যানিটেশনসহ সকল প্রস্তুতি নিশ্চিত করতে কাজ করছে।








আপনার মন্তব্য প্রদান করুন...