সুশিক্ষা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটে- এমপি আবুল কালাম
বিশেষ প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।
শনিবার ২৮ ফেব্রুয়ারী সকালে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে নবধারা একাডেমি’র আয়োজনে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, সুশিক্ষা এবং সাংস্কৃতিক চর্চা করা শিশু-কিশোরদের বর্তমান সময়ে অত্যান্ত গুরুত্বপূর্ণ।সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা মেধার বিকাশ ঘটাতে পারি। “নতুন প্রজন্মের কাছে আমাদের মহান ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা তাদের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি দেশপ্রেম শিখতে পারছে।”
নবধারা একাডেমি’র প্রতিষ্ঠাতা পরিচালক সুবীর সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট (আট কলেজ) এর অধ্যক্ষ মো. সামছুল আলম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক আহমেদুর রহমান তনু, নবধারা একাডেমি উপদেষ্টা- হিমাদ্রি সাহা হিমু, জয় কে রায় চৌধুরী বাপ্পি, প্রবাস সাহা, খোকন সাহা।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।








আপনার মন্তব্য প্রদান করুন...