রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুশিক্ষা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটে- এমপি আবুল কালাম কোরআনের পাখিদের সাথে ইফতার মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী কর্মশালা অনুষ্ঠিত: ‘জুলাই বিপ্লব অস্বীকার করলে দেশ সংকটে পড়বে’ নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাসিক প্রশাসক এড. সাখাওয়াতকে নিয়োগ প্রদান করায় তারেক রহমানকে বিএনপি নেতা পরশ মাহমুদ’র কৃতজ্ঞতা ও শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডে ধনকুণ্ডা কেন্দ্রে জামায়াতের লোক জন ব্যালটে ছিল মারছেঃ তদন্ত শেষে সহকারী রিটার্নিং অফিসার শাহিনা আক্তার বললেন ঘটনাটি পুরো গুজব। ভোটের জন্য অনেকেই আসবে আমি আপনাদের লোক : মোহাম্মদ আলী ব্যক্তিগত কারণ দেখিয়ে সালাউদ্দিন খোকা মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তারেক রহমানের নাম বিক্রি করে মিথ্যাচার; না.গঞ্জে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা! অসুস্থ বিএনপি নেতা অলি আহম্মেদ; দোয়া চাইলেন কনিষ্ঠ সন্তান সোহেল খন্দকার

সুশিক্ষা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটে- এমপি আবুল কালাম

খবর প্রতিদিন রিপোর্ট / ৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।

শনিবার ২৮ ফেব্রুয়ারী সকালে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে নবধারা একাডেমি’র আয়োজনে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, সুশিক্ষা এবং সাংস্কৃতিক চর্চা করা শিশু-কিশোরদের বর্তমান সময়ে অত্যান্ত গুরুত্বপূর্ণ।সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা মেধার বিকাশ ঘটাতে পারি। “নতুন প্রজন্মের কাছে আমাদের মহান ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা তাদের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি দেশপ্রেম শিখতে পারছে।”

নবধারা একাডেমি’র প্রতিষ্ঠাতা পরিচালক সুবীর সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট (আট কলেজ) এর অধ্যক্ষ মো. সামছুল আলম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক আহমেদুর রহমান তনু, নবধারা একাডেমি উপদেষ্টা- হিমাদ্রি সাহা হিমু, জয় কে রায় চৌধুরী বাপ্পি, প্রবাস সাহা, খোকন সাহা।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর