সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লোকনাথ গীতা শিক্ষালয়ের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। দুর্দিনের কাণ্ডারি টিপু, তৃণমূল চায় এই ত্যাগী নেতার মূল্যায়ন। জ্বালানি সংকটের গুঞ্জন, চাষাঢ়ার ফিলিং স্টেশনে বাড়তি ক্রেতা। পবিত্র মাহে রমজান উপলক্ষে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী ঐক্য জোট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল। ত্বকী হত্যা ১৩ বছর পরও বিচার না হওয়া ঘটনাটি অনেকের কাছে বিচারহীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩৪ চেম্বারের ইফতারে দিপু ভূঁইয়ার অভূতপূর্ব মিলনমেলা।

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩৪

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

খবর প্রতিদিন রিপোর্ট:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প ও গোদনাইল মাঝিপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮১ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ( ৫ মার্চ) রাত ১০টা ৩০ মিনিট থেকে ৬ মার্চ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে মাদক ব্যবসার সাথে জড়িত ২১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ২টি সাজা পরোয়ানাভুক্ত আসামি, ৫টি জিআর পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য মামলার আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট ৩৪ জনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক।

গ্রেপ্তাররা হলো— মোঃ সজিব (২৭), মোঃ শুভ মিয়া (২০), মোঃ শাহজালাল (২৫), হৃদয় (৩৫), মোঃ নুর ইসলাম ওরফে বাবু (৩৫), মোসাঃ পারভীন আক্তার (৩৫), মোসাঃ সুমি (২৬), মিঠুন (৩২), ইব্রাহিম (৪৫), নাছির (২৮), নাদিম হোসেন (২৮), শাহানাজ (৪৫), ইসরাত জাহান (৫০), মোঃ নুরুল হুদা (৪২), লিমা (৩০), স্বপন (৪০), আশিক (২৩), জাহিদ (২২), আকাশ (২২), আরমান (৪৫) ও ইয়াছিন (২৩)।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর, ডাকাত ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর