বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী ঐক্য জোট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মারিয়া আক্তার রত্না: পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী ঐক্য জোটের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এ দোয়া এবং ইফতার পার্টির আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী ঐক্য জোটের সভাপতি মাসুকুল হক সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলোর সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম সানি বলেন, রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও সেবার মাস। এই মাসে সমাজের প্রত্যেকটা মানুষকে একে অপরকে সাহায্য করার জন্য আরো উৎসাহিত হতে হবে। সম্মিলিত নাট্যকর্মী ঐক্য জোটের এই উদ্যোগকে আমি অত্যন্ত প্রশংসার দাবিদার বলে মনে করি। এবং তাদের সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করি।
সভাপতির বক্তব্যে মাসকুল হক সোহেল বলেন, নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী ঐক্য জোটের কার্যক্রম অব্যাহত থাকবে। আপনাদের দিকনির্দেশনা এবং গঠনমূলক উপদেশ নিয়ে শিল্পীদের কল্যাণে আমরা বহুদূর যেতে চাই। এ সময় আরো বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক কবির প্রধান, সৈকত রানা, এস এম ইকবাল রুমি এবং ফজলুল হক পলাশ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনির হোসেন নিমাই, সৈকত রানা, রুমান, আলমগীর আজিজ ইমন, বাবুল, হৃদয়, মিতু মোর্শেদ, নীল আচল, শাহ আলম ভূঁইয়া, শংকর রায়, আল আমিন বাদশা, শাহ জালাল মন্ডল, ডলি, শিলা, লাবণ্য, শিমরান, শেখ আলমাস আলী, মুরাদ, পারভেজ শরীফসহ আরও অনেকে।
বক্তব্য শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর