বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লায় জমিয়া ইসলামিয়া দায়েমীয়া মাদ্রাসার ইফতার মাহফিল ও নতুন কমিটি ঘোষণা। লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। লাঙ্গলবন্দে মহা-অষ্টমী স্নান–২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে হবে: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃরায়হান কবির। তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা হবে: টিপু দৈনিক খবর প্রতিদিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত। বন্দর উপজেলায় লাঙ্গলবন্দ মহাঅষ্টমী উৎসব–২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি। লোকনাথ গীতা শিক্ষালয়ের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। দুর্দিনের কাণ্ডারি টিপু, তৃণমূল চায় এই ত্যাগী নেতার মূল্যায়ন। জ্বালানি সংকটের গুঞ্জন, চাষাঢ়ার ফিলিং স্টেশনে বাড়তি ক্রেতা।

লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

বন্দর উপজেলায় লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব–২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে আগামী ২৪ থেকে ২৬ মার্চ হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যতোয়া ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দ স্নানোৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বুধবার (১১ মার্চ) বেলা ৩ ঘটিকায় নারায়ণগঞ্জের ঐতিহাসিক রাজঘাট ও গান্ধীঘাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর। লাঙ্গলবন্দ স্নান উৎসব কমিটি ও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

​বন্দর উপজেলা আমীর খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিরুল ইসলামের সঞ্চালনায় পরিদর্শনপূর্বক সার্বিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

​পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, আসন্ন স্নানোৎসবে জেলা প্রশাসকসহ সকল রাজনৈতিক দল সহযোগিতা করে থাকে। এবার জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ায় আমরা কৃতজ্ঞতা জানাই। উৎসবে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

​পরিদর্শনে অংশ নিয়ে জেলা জামায়াতে ইসলামীর আমীর মমিনুল হক সরকার বলেন, আমরা আশা করছি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে। কোনো ধরণের সমস্যা দেখা দিলে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করব।

​মহানগর জামায়াতের শীর্ষ নেতা মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, আমাদের দেশে সাধারণত কোনো বড় সমস্যা হয় না। মূলত বিপুল জনসমাগমের কারণে সাময়িক কিছু অসুবিধা হয়। আমরা প্রশাসনকে অনুরোধ করব যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে।

​নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, লাঙ্গলবন্দ স্নান এই অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। পুণ্যার্থীদের সুবিধা-অসুবিধা দেখতেই আমরা আজ এখানে এসেছি। কোনো বিশৃঙ্খলা রোধে আমরা প্রশাসনকে যেমন সহযোগিতা করব, তেমনি আমাদের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন তাও করা হবে।

বাংলাদেশ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
সহসভাপতি তিলোত্তমা দাস
বাংলাদেশ গীতা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী প্রদীপ কুমার সরকার।
লাঙ্গলবন্দ স্নান কমিটির উপদেষ্টা শ্রী তপন ঘোষ, লাঙ্গলবন্দ স্নান কমিটির প্রচার সম্পাদক তপন গোপ সাধু, মুসাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দিলীপ দাস সহ বিভিন্ন ঘাটের প্রতিনিধি বৃন্দ।

​নেতৃবৃন্দ রাজঘাট ও গান্ধীঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর