বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসে ১৩নং ওয়ার্ডে মাসুদের পক্ষ থেকে মিলাদ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ আসর ১৩নং ওয়ার্ডের গলাচিপা জামে মসজিদে এই মিলাদের আয়োজন করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু। মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সদস্য মাহবুবুল্লাহ তপন, বিএনপি নেতা মনির সরদার। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন- শামীম আহমেদ। আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন থানা যুবদলের সভাপতি জাহাঙ্গীর মাদবর, কাজী আসলাম, সাবেক ছাত্রদল নেতা ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরকার আলম, জয়নাল আবেদীন, আক্তার হোসেন ও নুর আলম সহ ১৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের অন্যান্য নেতৃবৃন্দ।








আপনার মন্তব্য প্রদান করুন...