মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা হবে: টিপু দৈনিক খবর প্রতিদিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত। বন্দর উপজেলায় লাঙ্গলবন্দ মহাঅষ্টমী উৎসব–২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি। লোকনাথ গীতা শিক্ষালয়ের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। দুর্দিনের কাণ্ডারি টিপু, তৃণমূল চায় এই ত্যাগী নেতার মূল্যায়ন। জ্বালানি সংকটের গুঞ্জন, চাষাঢ়ার ফিলিং স্টেশনে বাড়তি ক্রেতা। পবিত্র মাহে রমজান উপলক্ষে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী ঐক্য জোট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল।

বন্দর উপজেলায় লাঙ্গলবন্দ মহাঅষ্টমী উৎসব–২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি।

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

বন্দর উপজেলায় লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব–২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার এর সভাপতিত্বে লাঙ্গলবন্দ স্নান উৎসব সফল করার লক্ষ্যে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

সোমবার (৯ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বন্দর উপজেলা পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা, স্নান উৎসব আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসবকে ঘিরে বিপুল সংখ্যক পূণ্যার্থীর সমাগম ঘটে। তাই উৎসবকে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক টিম এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া ঘাট এলাকায় নিরাপত্তা জোরদার, সিসিটিভি পর্যবেক্ষণ, অস্থায়ী মেডিকেল ক্যাম্প, পানীয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, নারী ও প্রবীণ পূণ্যার্থীদের জন্য আলাদা সহায়তা বুথ স্থাপন এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয়ভাবে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়, যাতে ভক্তিমূলক পরিবেশে শান্তিপূর্ণভাবে মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব সম্পন্ন করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসরাফ হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্নান উৎসব কমিটির সভাপতি শ্রী সরোজ কুমার সাহা ও সাধারণ সম্পাদক শ্রী তাপশ কর্মকার। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস, বন্দর উপজেলা স্নান কমিটির সভাপতি শ্রী শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক তারক দাস, বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি টনি মল্লিকসহ সারাদেশের বিভিন্ন সেবা ক্যাম্পের প্রতিনিধিরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর