মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ফতুল্লা শুভ অপহরণ ও হত্যা মামলায় লাল শুভ গ্রেপ্তার ব্যবসা জগতে ভূমিকম্প শুরু হয়েছে- গোলাম সারোয়ার চিত্তরঞ্জনে আপত্তিকর ঘটনায় ফাহিম-জুবায়ের আটক, উত্তেজিত জনতার গণধোলাই নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্টের অভিযান মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ফতুল্লায় ৭ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে চাষাঢ়ায় মানববন্ধন তারেক রহমানসহ তার কন্যা জায়েমা রহমানকে কটুক্তি; যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

ফতুল্লা শুভ অপহরণ ও হত্যা মামলায় লাল শুভ গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ফতুল্লার চাঞ্চল্যকর শুভ অপহরণ ও হত্যাকন্ডের ঘটনার মামলার এজাহার নামীয় আসামী শুভ ওরফে লাল শুভ কে নিলফামারি থেকে র‌্যাব-১৩ ও ১১’র সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে তাকে নিলফামারী থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান জানান,শুভ অপহরনের ঘটনার সময় উপস্থিত লাল ও মামলার এজাহার নামীয় আসামী লাল শুভ কে নীলফামারী থেকে ফতুল্লা থানা পুলিশের দেওয়া তথ্য মতে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। ইতিমধ্যেই ফতুল্লা মডেল থানা পুলিশ নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। লাল শুভ গ্রেফতারের মাধ্যমে প্রথমে অপহরন ও পরে হত্যাকান্ডের ঘটনায় মূল রহস্য সহ জড়িতদের বিষয়টি নিয়ে প্রকাশ পাবে বলে তিনি জানান।

জানা যায়,২৯ মার্চ সন্ধ্যায় ইসদাইর এলাকা থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে শুভ কে অপহরণ করা হয়।

এ ঘটনায় শুভর মা মাকসুদা বেগম বাদী হয়ে ২ এপ্রিল ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া কাশেম (৪৫), সাব্বির (২১), মো. শাকিল (২৮), পাপ্পু (৪০), সাংবাদিক আলী মিয়া (৩৮), জাহিদ (৩৫), আব্দুর রাজ্জাক (৫০), ওয়াসিম (২৩), লাল শুভ (২০) অজ্ঞাতাহ ১২ জনকে আসামি করেন। তাদের সবার বাড়ি ফতুল্লার ইসদাইর বস্তি এলাকায় বলে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য যে, গত ৩১ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া মরদেহটি ৫ এপ্রিল নিখোঁজ শুভর বলে দাবি করেছেন তার মা মাকসুদা বেগম।

শুভ গুমের অভিযোগের দায়ের কৃত মামলার অভিযোগ সূত্র জানা যায়, গত ২৯ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মো. শাকিল (২৫) ও লাল শুভ (২২) মুঠোফোনে জরুরি কাজের কথা বলে শুভকে ফতুল্লা থানাধীন চানমারী বস্তি এলাকায় ডেকে নেয়। পূর্ব শত্রুতার জেরে সেখানে তাকে মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ থাকেন। পরে তাকে চাষাড়া রেললাইন সংলগ্ন একটি অটোরিকশা গ্যারেজে নিয়ে নির্যাতন করে গুম করা হয়। এরপর থেকে শুভ কোন সন্ধান পায়নি পরিবারের সদস্যরা।

গত ৩১ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া মরদেহটি ৫ এপ্রিল নিখোঁজ শুভর বলে দাবি করেছেন তার মা মাকসুদা বেগম।
এর আগে পুলিশ সাব্বির, রাজ্জাক ও ওয়াসিম নামের এজাহার নামীয় তিনজনকে গ্রেপ্তার করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর