শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কাশিপুর হাটখোলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁয়ে লাইসেন্স বিহীন হসপিটালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গ্রেফতার ১ নারায়ণগঞ্জে তিন পুলিশ পরিদর্শকের বদলি ভোজ্যতেলের বাজারে অস্থিরতার প্রতিবাদে নারায়ণগঞ্জে ক্যাবের মানববন্ধন ৪ বছর পর নয়ন হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার সেলিম প্রধানের জামিন ঠেকাতে একের পর এক মিথ্যা মামলা- মানববন্ধনে রূপগঞ্জবাসী

পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজিত এই স্বাস্থ্যসেবা কর্মসূচিতে বিপুল সংখ্যক রোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন নিতাইগঞ্জ শাখার ব্যবস্থাপক নবী হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও পিএমকের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় ১০০০ থেকে ১২০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। শুধু প্রতিষ্ঠানের সদস্যরাই নয়, আশেপাশের সাধারণ মানুষও এই সেবার আওতায় আসেন, যা মানবিক উদ্যোগ হিসেবে ব্যাপক প্রশংসা কুড়ায়।
অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং রোগ নির্ণয়ের পর প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। চিকিৎসা শেষে রোগীদের রোগ অনুযায়ী বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়, যা উপস্থিত রোগীদের জন্য ছিল অত্যন্ত সহায়ক।
এসময় ডেপুটি ডিরেক্টর রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “এই প্রতিষ্ঠান আপনাদের, আর আপনারা সুস্থ থাকলেই পিএমকে আরও এগিয়ে যাবে। আপনাদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করেই আমরা এই ধরনের ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করে থাকি।” তিনি আরও বলেন, “যেসব রোগীর জটিল সমস্যা রয়েছে বা অপারেশনের প্রয়োজন হতে পারে, তাদের জন্যও পিএমকের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর