রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা বন্দরে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক সোনারগাঁয়ে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, দূষিত হচ্ছে পরিবেশ ও জন-জীবন রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা (খানপুর) হাসপাতালে র‍্যাবের অভিযানে ১৫ দালাল আটক

খবর প্রতিদিন রিপোর্ট / ৯২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ জন দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করার দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ জন পুরুষ ও ৮ জন নারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. আল মাসুদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, খানপুর ৩০০ শয্যা হাসপাতালে কিছু দালাল পুরুষ ও নারী দীর্ঘদিন ধরে রোগীদের প্রলোভন দেখিয়ে বাইরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন। সেখানে চিকিৎসকদের সঙ্গে যোগসাজশে অতিরিক্ত পরীক্ষা করিয়ে বেআইনিভাবে অর্থ উপার্জন করতেন।

এই তথ্যের ভিত্তিতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং সোমবার মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. চিনু ইসলাম (৩৮), সোমন মিয়া (২৫), কামরুল ইসলাম (৩০), মো. আলমগীর কবির (৪৫), মো. মাসুম (৪০), মো. ফরিদ (২৫), মো. রবিন (৩৮), শিউলি আক্তার (৩৫), ফরিদা পারভীন (৫২), মোছা. আম্বিয়া (৪৮), রাজিয়া বেগম (৪৫), কাকুলি আক্তার (৩৬), মোছা. শিউলি (৪০), মোছাঃ রোখসানা (৫০) এবং মোছা. মাকছুদা (২৫)।

র‍্যাব জানায়, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর