শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী কর্মশালা অনুষ্ঠিত: ‘জুলাই বিপ্লব অস্বীকার করলে দেশ সংকটে পড়বে’ নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাসিক প্রশাসক এড. সাখাওয়াতকে নিয়োগ প্রদান করায় তারেক রহমানকে বিএনপি নেতা পরশ মাহমুদ’র কৃতজ্ঞতা ও শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডে ধনকুণ্ডা কেন্দ্রে জামায়াতের লোক জন ব্যালটে ছিল মারছেঃ তদন্ত শেষে সহকারী রিটার্নিং অফিসার শাহিনা আক্তার বললেন ঘটনাটি পুরো গুজব। ভোটের জন্য অনেকেই আসবে আমি আপনাদের লোক : মোহাম্মদ আলী ব্যক্তিগত কারণ দেখিয়ে সালাউদ্দিন খোকা মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তারেক রহমানের নাম বিক্রি করে মিথ্যাচার; না.গঞ্জে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা! অসুস্থ বিএনপি নেতা অলি আহম্মেদ; দোয়া চাইলেন কনিষ্ঠ সন্তান সোহেল খন্দকার নারায়ণগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু কাঠেরপুল-রামারবাগে রিয়াদ চৌধুরীর নির্দেশে খেজুর গাছের প্রচারণায় বিএনপি নেতা অলি আহম্মেদ

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী কর্মশালা অনুষ্ঠিত: ‘জুলাই বিপ্লব অস্বীকার করলে দেশ সংকটে পড়বে’

খবর প্রতিদিন রিপোর্ট / ৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে অগ্রসর কর্মীদের এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় চাষাঢ়াস্থ ফেডারেশনের কার্যালয়ে এই কর্মশালা সম্পন্ন হয়।

​কর্মশালায় মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “আমরা আশা করেছিলাম নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফল সুষ্ঠু হয়নি। যারা ক্ষমতায় গিয়েছেন, তাদের অন্তত নিয়মনীতির মধ্যে থাকা উচিত। বাংলাদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে; জুলাই বিপ্লবের চেতনাকে অস্বীকার করলে তাদের জন্য ভবিষ্যতে খারাপ অবস্থা বিরাজ করবে।”

​তিনি আরও বলেন, “বেকারত্ব দূর করে মানুষের হাতে কাজ দিতে না পারলে মাদক ও সামাজিক অবক্ষয় আমাদের গ্রাস করবে। কোরআনের কর্মী হিসেবে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ ও ইসলামের বিজয় আনতে আমাদের সচেষ্ট হতে হবে। আসন্ন রমজানের প্রশিক্ষণ নিয়ে আমাদের ইনসাফ প্রতিষ্ঠার শপথ নিতে হবে।”

​বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ কর্মীদের ব্যক্তিগত আমল সংশোধনের ওপর জোর দেন। তিনি বলেন নামাজ কায়েমের পাশাপাশি নিয়মিত জাকাত আদায় করতে হবে।রমজানে প্রতিদিন অন্তত ১০ পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করতে হবে।নিজে ভালো না হয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়; তাই আল্লাহর নিষেধ করা সকল কাজ পরিহার করতে হবে।

​প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খান বলেন, “এবারের নির্বাচনে মানুষ ঘরে ঘরে জামায়াতে ইসলামীকে চিনেছে। ক্ষমতা হঠাৎ করে পেলে তা পরিপক্ব হয় না, ধাপে ধাপে অর্জন করলেই তা টেকসই হয়। রমজানের শিক্ষা তথা তাকওয়া বা খোদাভীতি ছাড়া সমাজে মনুষ্যত্ব টিকে থাকা সম্ভব নয়।”

​নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলায়মান মুন্না-এর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি ​এইচ এম নাসির উদ্দিন, মহানগর উলামা বিভাগের এর প্রধান মাওলানা সাইফুদ্দিন মনির, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমূখ।

​কর্মশালায় স্থানীয় নেতৃবৃন্দসহ সংগঠনের বিপুল সংখ্যক অগ্রসর কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে শ্রমিকদের অধিকার আদায় এবং দাওয়াতি কাজ বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় নেতৃবৃন্দ শ্রমিদের মাঝে ইফতার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর