রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা বন্দরে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক সোনারগাঁয়ে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, দূষিত হচ্ছে পরিবেশ ও জন-জীবন রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৬১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের বাবুরাইল এলাকায় একটি খালি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় এক আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দুইটি বোমা উদ্ধার করেছে র‍্যাব-১১ সিপিসি -১।

শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ঢাকা থেকে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে রওনা হয়ে ভোর রাত আনুমানিক পৌনে চারটায় নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গায় এগুলো নিষ্ক্রিয় করে। 

র‍্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকার মোবারকশাহ সড়কের পাশের খালি জায়গায় একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও দুইটি বোমা উদ্ধার করা হয়। পরে বিষয়টি আমাদের হেডকোয়ার্টারের বোম্ব ডিস্পোজাল ইউনিটকে জানানো হলে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়।

তিনি আরও জানান, অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে তদন্ত চলছে, এবং কারা এসব পরিত্যক্ত করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর