মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন সদর উপজেলার প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অভিযোগ, চিকিৎসক পলাতক রূপগঞ্জে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার নারায়ণগঞ্জে নাট্যকল্যাণ শিল্পী সংস্থার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ২০২৬ কিশোর গ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে: ডিসি মোঃ রায়হান কবির সিদ্ধিরগঞ্জে অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও কঠোর হুঁশিয়ারী নারায়ণগঞ্জকে শক্তিশালী ঘাঁটিতে গড়ে তুলতে এনসিপির অঙ্গীকার নারায়ণগঞ্জের বন্দরে প্রাচীন মটকা উদ্ধার, গুপ্তধনের গুঞ্জনে জনতার ভিড়

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অভিযোগ, চিকিৎসক পলাতক

খবর প্রতিদিন রিপোর্ট / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসকের অবহেলার অভিযোগে শাহ জাহান পাটোয়ারী (৫০) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।

মৃতের স্বজন সাইদুর গাজী জানান, শাহ জাহান তার মামা শ্বশুর। শাহ জাহান নিতাইগঞ্জের চারারগোপ আড়তে কাজ করতেন। সোমবার সকাল ১১টার দিকে কর্মস্থলে হঠাৎ বুকে ব্যথা শুরু হলে সহকর্মীরা দ্রুত তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান।

সাইদুরের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. নাজমুল হোসেন বিপুল শুরুতে রোগী দেখতে এগিয়ে আসেননি। স্বজনদের বারবার অনুরোধ ও হৈচৈয়ের পর তিনি চিকিৎসা দিতে সম্মত হন। পরে চিকিৎসকের নির্দেশে তার সহকারী রোগীকে দুটি ইনজেকশন দেন এবং একটি ইসিজি পরীক্ষার পরামর্শ দেন।

তিনি আরও জানান, ইসিজি করার কিছুক্ষণ পরই শাহ জাহান মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনার পরপরই সংশ্লিষ্ট চিকিৎসক চেম্বার ত্যাগ করে চলে যান। এছাড়া রোগীকে দেওয়া প্রেসক্রিপশনও হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের কাছে রেখে দেয়, যা স্বজনদের দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইসিজি রিপোর্ট অনুযায়ী শাহ জাহান হার্ট অ্যাটাকে মারা গেছেন।

মৃত শাহ জাহান পাটোয়ারী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আনামিয়া বেপারীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে কর্মস্থল এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানার ওসি আব্দুল হালিম কে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসে নাই যদি আসে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর