মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা তারাবো পৌর বিএনপির আহ্বায়ক ওসমানের অর্থলোপাটের মহাপ্রকল্প

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ৩১০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ ) সকালে ফতুল্লা স্টেডিয়ামের পাশে রয়েল গার্মেন্টসের সামনে রাস্তা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় একজন বাসিন্দা অস্ত্রটি দেখতে পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানান। পরে পুলিশ এসে অস্ত্রটি উদ্ধার করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এ বিষয়ে আরও তথ্য উদঘাটনের জন্য তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর