রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি বর্ষা সামনে, ডেঙ্গু আতঙ্কে নারায়ণগঞ্জ আগাম প্রস্তুতি না থাকলে ভয়াবহতার শঙ্কা বন্দরে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক সোনারগাঁয়ে ১ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, দূষিত হচ্ছে পরিবেশ ও জন-জীবন রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

নারায়ণগঞ্জে বেড়েছে দেশীয় মাছের দাম

খবর প্রতিদিন রিপোর্ট / ২৫০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের বাজারগুলোতে নেই ইলিশ মাছ। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরায় বিধিনিষেধ থাকায় বেড়েছে দেশীয় অন্য মাছের চাহিদা। ফলে বেড়েছে ওইসব মাছের দাম। ক্রেতারা বলছেন, মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, রুই, ট্যাংরা, পাঙাশ, চিংড়ির দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা। গত দুই সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে এসব মাছ।

ইলিশ না থাকায়, রুই ও কাতলা মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকায়, পাবদা ২৮০ থেকে ৩০০ টাকায়, পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়, দেশী পুটি ও নদীর পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকায়, গলদা চিংড়ি ৭০০থেকে ৭৫০ টাকায়, ট্যাংরা ৪৫০ থেকে ৫০০ টাকায়, শিং ৩৫০ থেকে ৫০০ টাকায় ও ছোট আকারের তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকায়।
মাছ ব্যবসায়ী মো. মোস্তফা বলেন, ইলিশ ধরা বন্ধ থাকায় বাজারে মাছের সরবরাহ কমে গেছে। কারণ এখন জেলেরা নদীতে জাল ফেলতে পারছে না। সরবারহ কম থাকায় মাছের দাম কিছুটা বাড়ছে।

বন্দর উপজেলা থেকে মাছ ক্রয় করতে আশা মোশাররফ হোসেন মাসুদ বলেন, প্রতি মাসের শেষে সময় এখান থেকে মাছ ক্রয় করি। এতে মহল্লার বাজারের থেকে কিছু টাকা সাশ্রয় হয়। কিন্তু মাছের দাম হঠাৎ বেড়ে গেছে, পাঙাশ ছিল ১২০ থেকে ১৩০ টাকা, সেই মাছ আজকে ১৫০ টাকা দিয়ে কিনতে হলো।

আরেক ক্রেতা হাফসা আক্তার জানান, বাজারে মাছের দাম আগের থেকেই বাড়তি। বাজারে ঢুকতেই ভয় লাগে।
বিক্রেতা গণেশ চন্দ্র দে বলেন, সাগর বা নদীর মাছ না আসলে আমাদের ব্যবসা চলে না। এখন মাছের সরবরাহ কম। ব্যবসা খুব খারাপ অবস্থায় আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর